দলের ‘চাঁদাবাজ’ নেতাদের গ্রেফতারের দাবিতে আ. লীগের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৭, ১৯:২৩আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৯:২৮

পিরোজপুর পিরোজপুরের ইন্দুরকানীর সুপারির হাট থেকে ‘চাঁদা’ আদায়কারী কয়েকজন নেতাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের চণ্ডিপুর বাজারে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন ভুক্তভোগী ব্যবসায়ী ও  আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইন্দুরকানীর সব হাট-বাজারের খাজনা পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু তার ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করে আসছেন। তারপরও বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোস্তফা কামাল, ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব জিয়াউল আহসান রনি ও বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রাহাত হোসেন গাজী সুপারির হাট থেকে খাজনা আদায়ের নামে চাঁদা তুলছেন।

বক্তারা এসব চাঁদাবাজদের  গ্রেফতার ও সংগঠন থেকে বহিষ্কারের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুর রহমান সাঈদ, মাহবুব ফকির, বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হাওলাদার, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি রিপন সিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরামুল সিকদারসহ অনেকে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম