ভোলায় ‘উপকূল দিবস’ পালিত

ভোলা প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৭, ১৬:০৭আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ০০:১৬

উপকূল দিবস পালিত ‘উপকূলের জন্য হোক একটি দিন, কণ্ঠে বাজুক প্রান্তজনের কথা’ এই স্লোগানকে সামনে রেখে ভোলা জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটসহ ১২টি সংগঠন দেশে প্রথমবারের মতো পালন করেছে উপকূল দিবস। দিবসটি উপলক্ষে রবিবার (১২ নভেম্বর) সকালে ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটে আলোচনা সভা,র‌্যালি ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
যুব রেড ক্রিসেন্ট ইউনিটের জেলা প্রধান আদিল হোসেন তপুর সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন, আজকের ভোলা পত্রিকার সম্পাদক শওকাত হোসেন প্রমুখ। সভায় যুব রেড ক্রিসেন্ট এর সদস্য, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।

উপকূল দিবস উপলক্ষে র‌্যালি বক্তারা বলেন, আজ সেই ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিনটি উপকূলবাসীর জন্য স্মরণীয়। এ দিন বাংলাদেশের উপকূলের ওপর দিয়ে বয়ে যায় সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ভোলা সাইক্লোন’। এই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ভোলাসহ উপকূলীয় অঞ্চল বিরান ভূমিতে পরিণত হয়। প্রায় ১০ লাখ মানুষ প্রাণ হারান।

বক্তারা এই দিনটিকে সরকারিভাবে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি জানান।

আলোচনা সভা শেষে ঘূর্ণিঝড়ে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। পরে একটি র‌্যালি বের করা হয়।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম