তরুণীকে ধর্ষণের পর হত্যা: পাথরঘাটা ছাত্রলীগের ৪ নেতাকে বহিষ্কার

বরগুনা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৭, ১৫:৩৯আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ১৫:৩৯

তরুণীকে ধর্ষণের পর হত্যা: পাথরঘাটা ছাত্রলীগের ৪ নেতাকে বহিষ্কার বরগুনার পাথরঘাটায় তরুণীকে গণধর্ষণ ও হত্যার পর মরদেহ লুকানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বরগুনা জেলা ছাত্রলীগের সুপারিশে সোমবার (১৩ নভেম্বর) সকালে কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের বহিষ্কার করে।

বাংলাদেশ ছাত্রলীগের সাভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধার সম্পাদক মো. জাকির হোসেনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কার হওয়া চার ছাত্রলীগ নেতারা হলেন- পাথরঘাটা উপজেলার বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক মো. মাহমুদ, সাদ্দাম হোসেন (ছোট্ট), সভাপতি রুহি আনাল ডানিয়েল ও সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম রায়হান।

বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. জুবায়ের আদনান অনিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাথরঘাটায় তরুণী ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেফতার হওয়া চার ছাত্র নেতাকে বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করে জেলা ছাত্রলীগ। এ ঘটনা আমলে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের দল থেকে বহিষ্কার করেন। কারও কোন ব্যক্তিগত বিষয় বা অপরাধ ছাত্রলীগ কখনও তার দায়ভার নেবে না।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম