বরিশালে ১৫ মণ জাটকা জব্দ, ২ জনের কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৭, ১৮:১৫আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ১৮:১৫

বরিশাল বরিশাল নগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকা এবং হিজলা থেকে পুলিশ ও কোস্টগার্ডের পৃথক অভিযানে মোট ১৫ মণ জাটকা জব্দ করা হয়েছে। এসময় দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, রবিবার (১২ নভেম্বর) দিবাগত  রাত সাড়ে ৩টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশের এক অভিযানে একটি  পিকআপ ভ্যান থেকে  ১০ মণ জাটকা জব্দ করা হয়। পিকআপটি পটুয়াখালী থেকে জাটকা নিয়ে খুলনা  যাচ্ছিলো। এসময়  ২ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন।

এদিকে বরিশাল জেলা মৎস  কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান,  সোমবার (১৩ নভেম্বর)  দুপুরে বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা লঞ্চ ঘাটে কোস্টগার্ডের  এক অভিযানে  ৫ মণ  জাটকা জব্দ করা হয়। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা এতিম ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম