ঢাকায় পাচারের সময় ১২০ মণ জাটকা জব্দ

বরিশাল প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৭, ১৮:৩৩আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১৮:৩৯

বরিশাল বরিশালে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১২০ মণ জাটকা জব্দ করেছে র‌্যাব। পটুয়াখালীর গলাচিপা থেকে এগুলো ঢাকায় পাচার করা হচ্ছিলো। বেপারী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের ছাদে ও লকারে জাটকাগুলো লুকানো ছিল।

র‌্যাব-৮ এর সহকারী পুলিশ সুপার আউয়াল হোসেন খান জানান, অবৈধভাবে জাটকা পাচারের খবর আগেই তারা জানতে পারেন। এরপর সোমবার রাত ২টায় বরিশাল নগরের দপদপিয়া সেতুর টোলপ্লাজায় চেকপোস্টে বাসটিকে থামার জন্য সিগন্যাল দেওয়া হয়। কিন্তু বাসের চালক সিগন্যাল অমান্য করে সেটিকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে যাত্রী ও জাটকাবোঝাই বাসটি রূপাতলী হাউজিং এলাকায় ফেলে চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে যায়। তাদের কাউকেই আটক করতে পারেনি র‌্যাব।

রাতেই বাসের যাত্রীদের অন্যান্য বাসে তুলে দেওয়া হয়। মঙ্গলবার সকালে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম