ছাড়পত্র চাওয়া নিয়ে শেবাচিমে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ

বরিশাল প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৭, ১১:০২আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১১:০৮

শেবাচিম ছাড়পত্র চাওয়াকে কেন্দ্র করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) এক রোগীর স্বজনকে ইন্টার্ন চিকিৎসকরা মারধর করে পুলিশে সোপর্দ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শেবাচিমের মহিলা মেডিসিন ওয়ার্ডের ইউনিট-১ এ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় লিখিত কোনও অভিযোগ না পাওয়ায় সোমবার বিকালে আটককৃত সোহেল খান নামের ওই যুবককে ছেড়ে দেয় পুলিশ।

সোহেল জানান, গত ১১ নভেম্বর তার মাকে শেবাচিমের মহিলা মেডিসিন ওয়ার্ডের ইউনিট-১ এ ভর্তি করা হয়। দু’দিন আগে তার মায়ের নাম রোগীর তালিকা থেকে কেটে দেওয়া হলেও কোনও ছাড়পত্র দেওয়া হয়নি। সোমবার সকালে নার্সদের কক্ষে গিয়ে এ বিষয়ে জানতে চান তিনি। তাদের পরামর্শে চিকিৎসকদের কাছে গেলে ইন্টার্নরা ক্ষিপ্ত হয়ে তাকে গালমন্দ করেন। প্রতিবাদ করায় ইন্টার্ন চিকিৎসকরা তাকে মারধর করে পুলিশে দেয়।

এ বিষয়ে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. নাহিদ বলেন, ‘মেডিসিন-১ ইউনিটে চিকিৎসকদের লাঞ্ছিত ও মারধর করায় এক যুবককে মারধর করে পুলিশে দেওয়া হয়েছে।’

এ বিষয়ে কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক সত্যরঞ্জন খাসকেল জানান, চিকিৎসকদের অভিযোগ সোহেল নামের রোগীর ওই ভিজিটর তাদের সঙ্গে খারাপ ব্যবহার এবং হামলার চেষ্টা করে। এজন্য সোহেলকে ধরিয়ে দিয়েছে তারা।  তবে কোনও পক্ষই অভিযোগ না দেওয়ায় বিকালে তাকে ছেড়ে দেওয়া হয়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের