বরগুনায় ইউপি চেয়ারম্যান কারাগারে

বরগুনা প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৭, ১৭:৫৬আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৭:৫৬

কারাগার

নির্বাচন পূর্ববর্তী সহিংসতার মামলায় বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম নুরুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বরগুনার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হুমায়ূন কবীর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের আগে ২১ মার্চ সকাল ১১টার দিকে আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর ঘোপখালী এলকায় চারজনকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে নুরুল হক ও তার সহযোগীরা। এ ঘটনায় ওই দিন রাতেই ইউপি চেয়ারম্যান একেএম নুরুল হককে প্রধান আসামি করে ৪২ জনের বিরুদ্ধে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন আড়পাঙ্গামিয়া গ্রামের বাসিন্দা মো.সুলতান আহমেদ। এ মামলায় পুলিশ ইউপি চেয়ারম্যান নুরুল হকসহ ১১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরে এ মামলায় ইউপি চেয়ারম্যান একেএম নুরুল হক বৃহস্পতিবার আদালতে হাজির হলে, আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন: বেনাপোলে আটক ভারতীয় ট্রাক ফেরত দেওয়ার দাবিতে আমদানি রফতানি বন্ধ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম