‘বাবার সঙ্গে মায়ের নামও দিতে হয়, এটা শেখ হাসিনার অবদান’

ঝালকাঠি প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৭, ২১:৪৯আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ২১:৫৪

শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আগে স্কুল-কলেজে ভর্তি ও চাকরিসহ সব ক্ষেত্রে বাবার নাম দেওয়া হতো। এখন মায়ের নামও দিতে হয়। এটা শেখ হাসিনার অবদান বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ‘বহু বছর পূর্বে মাতৃ গং বলে একটি কথা ছিল। মায়ের নামেই সবাই পরিচিত হতো। পরে তা বিলুপ্ত হয়ে যায়। কিন্তু ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার নামের সঙ্গে মায়ের নাম সন্নিবেশিত করার ব্যবস্থা করে এই দেশে মাতৃ জাতিকে সম্মানিত করেছেন।’

শনিবার দুপুরে ঝালকাঠিতে জয়িতা অন্বেষণে জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিল্পমন্ত্রী আরও বলেন, ‘নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে শিল্পমন্ত্রণালয় এসএমই ফাউন্ডেশন করেছে। এখন ওয়ান ডিজিটে ব্যাংক লোন দেওয়া এবং বিশেষভাবে বিসিকে প্লট বরাদ্দ দেওয়া হচ্ছে।’
উপজেলা পরিষদ মিলনায়তনে ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের যৌথ আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়।
পরে ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে শিল্পমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব হোসেন সভাপতিত্ব করেন।
এছাড়া বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলার ধানসিড়ি ইউনিয়নে শাহ বারেক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম