পিরোজপুরে ৭৪ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এহসানুল হক মন্টুকে আটক করেছে থানা পুলিশ। সোমবা রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের কে এম লতিফ মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল আমীন এ তথ্য জানিয়েছেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সারে ৮টার দিকে পৌর শহরের কে এম লতিফ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মন্টুকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক মন্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।








