নলছিটিতে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে জখম

ঝালকাঠি প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৭, ১৮:০৩আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৮:০৩

ঝালকাঠি ঝালকাঠির নলছিটিতে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হৃদয় হোসেন রিপনকে (৩৮) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের মল্লিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় রিপনকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও আহত সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা শ্রমিক লীগের কার্যালয়ে মিটিং শেষে বুধবার রাতে মোটরসাইকেলযোগে মল্লিকপুরের বাসায় যাচ্ছিলেন শ্রমিক লীগ নেতা হৃদয়। তখন আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেল থামিয়ে রামদা ও দা দিয়ে রিপনকে এলোপাতাড়ি কোপায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা রাতেই তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
বৃহস্পতিবার সকালে মুঠোফানে রিপন বলেন, ‘হামলাকারীরা সাত থেকে আটজন ছিলেন। তাদের প্রত্যেকের হাতেই রামদা ও দা ছিল। মোটরসাইকেল থামিয়েই তারা কোপাতে শুরু করে। হামলাকারীদের মধ্যে কয়েকজনকে আমি চিনতে পেরেছি।’
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহমুদ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখনও অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম