আগৈলঝাড়ায় টাকা ছাড়া মিলছে না নতুন বই

বরিশাল প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৮, ২১:০৬আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ২১:১৫

আগৈলঝাড়ায় টাকা ছাড়া মিলছে না নতুন বই বিভিন্ন অজুহাতে ধার্য করা টাকা আদায় ছাড়া বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার কোনও কোনও স্কুলে মিলছে না সরকারের দেওয়া বিনামূল্যের নতুন বই। তাই নতুন বছরের প্রথমদিন স্কুলে এসে অনেক সহপাঠী বই পেলেও, খালি হাতে ফিরতে হয়েছে অনেক শিক্ষার্থীকে।
ফরম কেনা, ভর্তি ফি, পরীক্ষা ফি, ক্রীড়া, ঈদ-ই-মিলাদুন্নবী, সরস্বতী পূঁজা, পাঠাগার ও প্রতি বিষয়ে ফেল বাবদ টাকা স্কুল কর্তৃপক্ষ ধার্য করেছে। এসব টাকা পরিশোধ ছাড়া তাদের প্রমোশন ও বই বিতরণ আটকে দেওয়া হয়েছে।

বই উৎসবের দিন স্কুলের ধার্যকৃত টাকা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় না করার জন্য সরকারি নির্দেশ থাকলেও তা মানছে না স্কুলগুলো। যারা টাকা দিতে পারেনি সেইসব শিক্ষার্থীদের বই দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে অনেক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

আগৈলঝাড়া উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার উপস্থিতিতেই স্কুলের ধার্যকৃত টাকা না দেওয়ায় শিক্ষার্থীদের বই দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।

আগৈলঝাড়ার উপজেলার পয়সা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির ৩৩ রোল নং এর শিক্ষার্থী আঁখি আক্তারের মা সাফিয়া বেগম অভিযোগ করেন, স্কুলের ধার্যকৃত টাকা দিতে না পারায় তার মেয়ে ১ জানুয়ারি সকালে স্কুলে গিয়েও বই না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে এসেছে।

একই অভিযোগ করেছেন, অষ্টম শ্রেণির শিক্ষার্থী চাঁদনী আক্তারের অভিভাবক রাবেয়া বেগম।

ওই স্কুল অ্যান্ড কলেজ সূত্রে জানা গেছে, ষষ্ঠ শ্রেণিতে স্কুলের ধার্যকৃত ফি ধরা হয়েছে ৪৯০ টাকা, সপ্তম শ্রেণিতে ৫২০ টাকা, অষ্টম শ্রেণিতে ৫৭০ টাকা, নবম শ্রেণিতে ৬২০ টাকা ও দশম শ্রেণিতে ৪৭০ টাকা।

আগৈলঝাড়া উপজেলার কুয়াতিরপাড় গ্রামের খোকন চন্দ্র সমদ্দার অভিযোগ করেন, তার মেয়ে স্মৃতি সমদ্দার উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে উন্নীত হয়েছে। তার রোল নং ১৬। ৪০০ টাকা স্কুলে না দেওয়ায় তাকে বই দেওয়া হয়নি। বই না পেয়ে খালি হাতে ফিরে তার মেয়ে সারাদিন কেঁদেছে। তার মেয়ের মতো ওই এলাকার আরও অনেক শিক্ষার্থী বই না পেয়ে খালি হাতে বাড়ি ফিরেছে।

পয়সা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান টাকা ছাড়া বই না দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘উত্তীর্ণের রেজিস্টারে নাম না-ওঠায় কেউ কেউ ওইদিন বই নাও পেতে পারে। তবে টাকা ছাড়া বই না দেওয়ার কোনও অভিযোগ আমার জানা নেই।’

আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, `বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘বই উৎসবের দিন স্কুলে কোনও টাকা নেওয়া ঠিক নয়। কোনও স্কুল টাকা নিলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নিজ নিজ উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম