জিয়াউর রহমান ছাত্র সমাজকে কলুষিত করেছেন: শিল্পমন্ত্রী

ঝালকাঠি প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৮, ০১:৫২আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ০২:১২

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জিয়াউর রহমান ছাত্র সমাজকে কলুষিত করেছে্ন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ‘এদেশের সকল আন্দোলনের নেতৃত্ব ছিল ছাত্র সমাজের হাতে।ছাত্রসমাজই একটি জাতির প্রাণ। কিন্তু জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার পরে দেশের ছাত্র সমাজকে কলুষিত করেছে। তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে বিপথগামী করে। এরপর ছাত্রদল তৈরি করে তাদের দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল দখল, ছাত্র হত্যা ও সেশন জট তৈরি করা হয়েছিলো। আর এরমাধ্যমে অনেকের জীবন নষ্ট হয়েছে।’  

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি শিশু পার্কের মুক্তমঞ্চে ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশর স্বাধীনতায় ছাত্রলীগের অবদান উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, দেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু ছাত্রলীগকে সব সময় আলদাভাবে মূল্যায়ন করতেন। তাই মেধাবীরাই যেন ছাত্রলীগের নেতৃত্বে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।  

জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ ছাত্রলীগের অন্যান্য নেতারা।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম