মঠবাড়িয়ায় পিইসি পরীক্ষা না দিয়েও পাস করলো এক শিক্ষার্থী

পিরোজপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৮, ২০:৪৬আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ২০:৪৬

পিরোজপুর পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা না দিয়েও এক শিক্ষার্থী জিপিএ ৪ দশমিক ৬৭ পেয়ে পাস করেছে। এদিকে পরীক্ষায় নিয়মিত অংশগ্রহণ করলেও অপর এক শিক্ষার্থীকে অনুপস্থিত দেখানো হয়েছে। বিষয়টি স্বীকার করেছেন আঙ্গুলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহামুদা বেগম ও আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হায়দার সোহেল।       

জানা গেছে, গত শনিবার (৩০ ডিসেম্বর) সারাদেশে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৭-এর ফলাফল প্রকাশিত হয়। এর মধ্যে মঠবাড়িয়া উপজেলার ৫৭নং আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মনি আক্তার (রোল নং ১৮০৫) পরীক্ষায় অংশগ্রহণ করেনি। কিন্তু ফলাফল প্রকাশের পর দেখা গেছে, সে জিপিএ ৪ দশমিক ৬৭ পেয়ে পাস করেছে। অন্যদিকে ৫০নং আঙ্গুলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পিয়াল জমাদ্দার (রোল নম্বর ১৭০৫) পরীক্ষায় অংশ নিলেও ফলাফল প্রকাশের পর তাকে অনুপস্থিত দেখানো হয়েছে।

এ বিষয় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম