গৌরনদীতে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতিসহ চার মাদক বিক্রেতা আটক

বরিশাল প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৮, ১৭:৫৬আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৭:৫৬

গৌরনদীতে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতিসহ চার মাদক বিক্রেতা আটক

বরিশালের গৌরনদী উপজেলা বাটাজোর এলাকার কবিরাজবাড়ি ব্রিজের ওপর থেকে বুধবার গভীর রাতে ১২৪ পিস ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গৌরনদী থানার ওসি মনিরুল ইসলাম জানান আটককৃতরা হলো- উজিরপুর উপজেলার উত্তর মোরাকাঠি গ্রামের এম.এ তাহের খলিফার ছেলে বামরাইল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলামিন খলিফা (৩৪),একই (উত্তর মোরাকাঠি) গ্রামের হাচেন বেপারির ছেলে শহিদ বেপারি (৩২), আবুল হাসেম সরদারের ছেলে কালাম সরদার (৩৮),আব্দুল আজিজ রাঢ়ীর ছেলে মাসুদ রানা (৩৫)।

বৃহস্পতিবার সকালে গৌরনদী থানার এসআই আলমগীর হোসেন বাদী হয়ে আটককৃত চার মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।  বৃহস্পতিবার দুপুরে আটক কৃত চার জনকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হলে, আদালতের বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন: ফরিদপুরে আরএম জুটমিলে অগ্নিকাণ্ড 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম