বরিশালে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৮, ১৫:২৭আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৫:২৮

বরিশালে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার বরিশালে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি বিএনপি নেতা সালাম সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল, ১টি গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।
জেলা পুলিশ সুপার বলেন, ২০১৭ সালের ১১ ডিসেম্বর পূর্ব শত্রুতার জের ধরে রাত ৭টার দিকে বাকেরগঞ্জ থানাধীন মহেষপুর ইউনিয়নের নিয়ামতি বাজারে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ সুলতান হোসেন মীর এবং একই এলাকার আওয়ামী লীগ নেতা বিমল চন্দ্র সাহাকে গুলি করে ও পিটিয়ে আহত করে বিএনপির উপজেলা কমিটির সদস্য নেতা সালাম সিকদার ও তার সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় আহত সুলতানের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে সালাম সিকদারসহ ১১ জনকে আসামি করে ২০১৭ সালের ১৩ ডিসেম্বর বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন ( মামলা নং-০৫)।
বরিশালে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার মামলার তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আ. হক এ ঘটনায় চলতি বছরের ৯ জানুয়ারি ঢাকা থেকে মামলার প্রধান আসামি সালাম সিকদারকে গ্রেফতার করে। পরে তাকে বরিশালে এনে আদালতে উপস্থিত করে রিমান্ড আবেদন জানালে আদালত সালামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে জিজ্ঞাসাবাদে সালাম সিকদার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা এবং পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগ নেতা সুলতান মীরকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছিলেন বলে স্বীকার করেন।
স্বীকারোক্তি অনুযায়ী ১৬ জানুয়ারি পুলিশ বাকেরগঞ্জে অভিযান চালিয়ে আসামি সালাম সিকদারের বাসার খাটের নিচ থেকে ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম