শিক্ষার্থী হত্যার বিচারসহ ৩ দফা দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৮, ১৯:৫২আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৯:৫২

বিজয়ের মাস ডিসেম্বরে নিহত স্কুলছাত্র আবীর, সালেহ ও কলেজছাত্রী সাথী হত্যার বিচার, ভূমিহীন বস্তিবাসী সন্তানদের স্কুল-কলেজের বেতন মওকুফ, প্রশ্নপত্র ফাঁস ও কোচিং বাণিজ্য বন্ধসহ বিভিন্ন দাবিতে রবিবার নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখা এসব কর্মসূচির আয়োজন করে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধন বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে আয়োজিত মানববন্ধনে জেলা সভাপতি সন্তু মিত্র’র সভাপতিত্বে বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা শাখার সদস্য সচিব ডা. মণীষা চক্রবর্তী, আইন বিষয়ক সম্পাদক এইচ এম ইমন, সমাজতান্ত্রিক মহিলা দল জেলা সভাপতি জোহরা রেখা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘শিক্ষাকে আজ সারা দেশে পণ্যের মতো উচ্চমূল্যে বেচা-কেনা করা হচ্ছে। নিম্নবিত্ত সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে সুলভে মানসম্মত শিক্ষা গ্রহণের অধিকার থেকে।’ এসময় তারা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সহজ, সুলভ ও সার্বজনীন ব্যবস্থা ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। মানববন্ধন শেষে একটি মিছিল নিয়ে নগরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ে তিনদফা দাবি সংবলিত স্মারকলিপি পেশ করে সংগঠনটি।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম