পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় আ. লীগ নেতা নিহত

পিরোজপুর প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫০

পিরোজপুর পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় মাসুদ মিয়া (৪০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) পিরোজপুর-ভাণ্ডারিয়া-মঠবাড়িয়া সড়কের ভাণ্ডারিয়ার মাদার্শী বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ মিয়ার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাশবুনিয়া গ্রামে। ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) মো.শেখ আউয়াল এই তথ্য নিশ্চিত করেছেন।

মিরুখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান আ. ছোবাহান শরীফ বলেন, ‘নিহত মাসুদ মিয়া মিরুখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার বাবা মৃত আব্দুল মান্নান মিয়া একই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।’

তিনি আরও তিনি বলেন, ‘মাসুদ মিয়া একটি মাহেন্দ্র গাড়িতে করে বাশবুনিয়া থেকে শ্বশুরবাড়ি ভাণ্ডারিয়ায় যাচ্ছিলেন। দুপুর দেড়টার দিকে মাসুদসহ অন্যদের বহনকারী মাহেন্দ্রটি মাদার্শী বাজারের কাছে পৌঁছালে এর একটি চাকা সড়কে পড়ে থাকা কলা গাছের ওপর উঠে যায়। এতে মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় মাসুদ মিয়াসহ চার যাত্রী আহত হন। খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহত মাসুদ মিয়াকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

ভাণ্ডারিয়ার ইকরী ইউনিয়নের ২নং মাদার্শী ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুস ছালাম জানান, দুর্ঘটনাটি তার বাড়ির কাছে ঘটেছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম