পটুয়াখালীতে কৃষকের সন্দেহজনক মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১১

  পটুয়াখালী

 পটুয়াখালীতে হাবিব প্যাদা (২৮) নামে এক কৃষকের মৃত্যু নিয়ে সন্দেহের সৃষ্টি হওয়ায় পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলার রাঙ্গাবালী উপজেলার নিজহাওলা গ্রামে এ ঘটনা ঘটে।

হাবিব প্যাদা রাঙ্গাবালী উপজেলার নিজহাওলা গ্রামের ফয়জর প্যাদার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাতে হাবিব রাঙ্গাবালী উপজেলার পূর্বনেতা গ্রামে তার শ্বশুর বাড়িতে যায়। পরদিন (মঙ্গলবার) সকালে তার মরদেহ নিজের বাড়ি নিজহাওলা গ্রামে আনা হয়। এসময় তার গলায় দাগ ও পিঠে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা রাঙ্গাবালী থানায় খবর দেয়।পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মিলন কৃষ্ণ মিত্র জানান, ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিএনপি-জামায়াতের ৬৩ নেতাকর্মী গ্রেফতার 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম