প্রধানমন্ত্রীর আগমন ও খালেদা জিয়ার রায়কে ঘিরে বরিশালে ব্যাপক নিরাপত্তা

বরিশাল প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১০:২৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৩৩

প্রধানমন্ত্রী সফর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি বা নাশকতার চেষ্টা রোধে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বরিশালে। গত কয়েকদিন ধরেই বরিশাল শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। জেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাব, পুলিশের টহল ও তল্লাশি চলছে জোরশোরে। বরিশালে প্রধানমন্ত্রীর জনসভাস্থল

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন জানান, বরিশালের সব গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। নগরীর সব ক’টি প্রবেশদ্বার, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ রাস্তা, লঞ্চঘাটগুলোসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী যে ৫৪টি প্রকল্পের উদ্বোধন করবেন সেখানেও নিরাপত্তার ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। তিনি ৩৪টি প্রকল্পের ভিত্তি প্রস্তরও স্থাপন করবেন। আওয়ামী লীগ সভাপতির জনসভাকে কেন্দ্র করেও আইনশৃঙ্খলা বাহিনী পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।  বরিশালে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগ নেতারা

পুলিশ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য নির্দেশ দিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। বৃহজস্পতিবার দুপুরের মধ্যে জনসভাস্থল বঙ্গবন্ধু উদ্যান ও আশপাশের এলাকাগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে এসএসএফ। ইতোমধ্যে তারা কয়েকবার জনসভাস্থল, সার্কিট হাউজ, স্টেডিয়ামসহ নগরীর এলাকাগুলোয় প্রধানমন্ত্রীকে বহন করা গাড়িটি নিয়ে বেশ কয়েকবার মহড়া দিয়েছে।

এদিকে প্রায় ছয় বছর পর প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বরিশালে সাজ সাজ পরিস্থিতি বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তোরণ, বিলবোর্ড ছাড়াও প্রধানমন্ত্রীর জনসভাস্থল বঙ্গবন্ধু উদ্যান উৎসব সাজে সেজে উঠেছে। নৌকা আকৃতির জনসভা মঞ্চ, বিভিন্ন বিলবোর্ড ছাড়াও সড়কে সড়কে আলপনা পুরো এলাকা জুড়ে উৎসবের আমেজ সৃষ্টি করেছে।

আরও পড়ুন- ছয় বছর পর আসছেন প্রধানমন্ত্রী, বরিশালে সাজ সাজ রব


/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম