বরগুনা জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. তারিকুজ্জামান টিটুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে বরগুনা জেলা বিএনপির কার্যালয় থেকে বের হওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ উজ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, টিটুর বিরুদ্ধে একটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।
তবে এছাড়া এখন পর্যন্ত অন্য কোনও উপজেলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের খবর পাওয়া যায়নি।








