‘আ. লীগকর্মীদের বিরুদ্ধে সাড়ে সাত হাজার মামলা প্রত্যাহার করা হয়েছে’

বরিশাল প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৮

বরিশালে বিএনপির সমাবেশ বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল নগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, ‘প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দয়ের করা সাড়ে সাত হাজার মামলা প্রত্যাহার করা হয়েছে। অথচ টাকা ব্যাংকে থাকা সত্ত্বেও খালেদা জিয়াকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে সরকার তাকে জেলে পাঠিয়েছে। এখন আমাদের লক্ষ্য হলো খালেদা জিয়ার মুক্তি আর গণতন্ত্র রক্ষায় সহায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আদায় করা।’

খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর প্রতিবাদে বরিশালে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। শনিবার বেলা সাড়ে ১১টায় অশ্বিনীকুমার হল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হয়। সেখানে বক্তব্য রাখেন বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি আবুল হোসেন খান, নগর বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান ফারুক প্রমুখ। বরিশালে বিএনপির সমাবেশ

মজিবর রহমান সরোয়ার সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘মামলা হামলা করে বিএনপি নেতাকর্মীদের আন্দোলন থেকে দূরে রাখা যাবে না।’

এসময় সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে নিয়মতান্ত্রিক উপায়ে বেগম জিয়ার মুক্তি আর ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে রাজপথে থাকার জন্য সরোয়ার আহ্বান জানান।

/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক