গণিতে বরিশাল বোর্ডে বহিষ্কার ১২, অনুপস্থিত ৫১৩

বরিশাল প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৮

বরিশাল শিক্ষা বোর্ড বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় গণিত বিষয়ে অসদুপায় অবলম্বনের জন্য ১২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও এ দিন পরীক্ষায় ৫১৩ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনোয়ারুল আজিম জানান, বহিষ্কৃতদের মধ্যে বরিশাল জেলায় ৪, ঝালকাঠি জেলায় ১, পটুয়াখালীতে ১, বরগুনায় ২ এবং ভোলা জেলায় ৪ জন পরীক্ষার্থী রয়েছেন।

অনুপস্থিতদের মধ্যে ভোলা জেলায় ৯২, বরগুনায় ৬৫, পটুয়াখালীতে ১১৮, পিরোজপুরে ৫৭, ঝালকাঠিতে ৪৩ ও বরিশালে ১৩৮ জন পরীক্ষার্থী রয়েছেন।

এর ফলে শনিবার গণিত পরীক্ষায় মোট ৯৮ হাজার ২০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৭ হাজার ৬৯০ জন পরীক্ষার্থী অংশ নেন। 

বোর্ড সূত্র জানায়, ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় বিভাগের ছয় জেলায় ১ হাজার ৪২৬টি বিদ্যালয়ে মোট ১৭২টি কেন্দ্রে ১ লাখ ৩ হাজার ৭৮৮ জন পরীক্ষার্থী নিবন্ধিত রয়েছেন। এসব পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ২১০ জন ছাত্র ও ৫১ হাজার ৫৭৮ জন ছাত্রী। পরীক্ষার্থীদের মধ্যে ৮৪ হাজার ৮৩৩ জন নিয়মিত, ৮৩ জন জিপিএ উন্নয়নে এবং ১৮ হাজার ৮৭২ জন অনিয়মিত পরীক্ষার্থী রয়েছেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী