ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ এলাকা থেকে ১১ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ভেলুমিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চন্দ্রপ্রসাদ এলাকায় একটি বসত ঘরে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়।
আটকরা সবাই সদর উপজেলার ভেলুমিয়া, ভেদুরিয়া ও চরসামাইয়া ইউনিয়নের বাসিন্দা।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ৪০ থেকে ৫০ জন শিবির কর্মী নাশকতা সৃষ্টির পরিকল্পনায় গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে ১১ শিবির কর্মীকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।








