পূর্ব শত্রুতার জেরে ছাত্রদল নেতার পায়ের রগ কেটে দিলো সন্ত্রাসীরা

বরগুনা প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৭

আহত ছাত্রদল নেতা পূর্ব শত্রুতার জেরে বরগুনার পাথরঘাটা পৌরসভার ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আসাদুল্লাহকে (২৫) সন্ত্রাসীরা কুপিয়ে জখম এবং পায়ের রগ কেটে দিয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে সাবেক ইউপি সদস্য আ. গণি হাওলাদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। সন্ত্রাসী আতুর বাহিনীর প্রধান সোহাগ ওরফে আতুর সোহাগ এ হামলার চালিয়েছে বলে জানা গেছে।

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী একথা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী আবদুল করিম, নিজাম আকন, জামাল কাজী ও রিকাশাচালক রিয়াজসহ আরও অনেকে জানান, পাথরঘাটা সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আ. গণি হাওলাদারের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান শেষে আসাদুল্লাহ নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় সোহাগ বাহিনীর প্রধান ও তার সহযোগী রুবেলসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার ডান পায়ের রগ কেটে দেয় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাথরঘাটা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অনবতি হলে পরে তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দায়িত্বরত চিকিৎসক মো. আনোয়ার উল্লাহ বলেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক। কুপিয়ে তার শরীরের অনেক জায়গায় জখম করা হয়েছে। ফুসফুসেও আঘাত লেগেছে।

হামলার শিকার আসাদুল্লাহ’র ভাই মো. হাসান জানান, পূর্ব শত্রুতার জেরে তার ভাইয়ের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। 

পাথরঘাটা থানার ওসি মোল্লা খবির আহম্মেদ জানান, সোহাগ একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক