নৌকা মার্কায় ভোটের বিকল্প নেই: শাহজাহান খান

ভোলা প্রতিনিধি
০২ মার্চ ২০১৮, ১৬:০২আপডেট : ০২ মার্চ ২০১৮, ২০:১১

ভোলায় নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান নৌকা মার্কায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় বসালে দেশে বিগত দিনের চেয়ে আরও বেশি উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান। শুক্রবার (২ মার্চ) দুপুরে উপকূলীয় অঞ্চলের জেলেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন ঢালচর ও সমুদ্রবর্তী এলাকায় প্রায় ২৫ হাজার জেলেদের আবহাওয়ার আগাম তথ্য পৌঁছে দেওয়ার জন্য কোস্টাল এরিয়া রেডিও স্টেশন উদ্বোধনের সময়  তিনি এ মন্তব্য বলেন।

নৌ পরিবহনমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়। আর বিএনপি পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে। আওয়ামী লীগ হত্যার রাজনীতি করতে জানে না বিধায় জনগণ বারবার আমাদেরকে উন্নয়নের জন্য ভোট দেয়।’

নৌ-মন্ত্রী শাহজাহান খান এ সময় ঢালচর ইউনিয়ন পরিষদ ভবনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল  ইসলাম জ্যাকব। এছাড়া নৌ মন্ত্রণালয়ের সচিব, কোস্টগার্ডের জোনাল কমান্ডারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম