ভোলায় অপহৃত ৯ জন উদ্ধার

ভোলা প্রতিনিধি
০৩ মার্চ ২০১৮, ০১:১৬আপডেট : ০৩ মার্চ ২০১৮, ০১:২৬

ভোলা ভোলার তজুমদ্দিনে অপহরণের ১২ ঘণ্টা পর ৯ জনকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ মার্চ) সন্ধ্যার দিকে চর লাদেন থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে।

উদ্ধারকৃতরা হলেন- জাফর, নিরব, সাজাবুদ্দিন, ফরিদ, শরীফ, জাহাঙ্গীর, আনোয়ার, হোসেন ও দুলাল।

স্থানীয়রা জানায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের মেঘনা উপকূলের চর মোজাম্মেল দখলকে কেন্দ্র করে হেলাল ও অজিউল্ল্যাহ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে হেলাল গ্রুপ বৃহস্পতিবার চরের ৯ বাসিন্দাকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে তজুমদ্দিন থানা পুলিশ অভিযান চালিয়ে চর লাদেন এলাকা থেকে অপহৃতদের উদ্ধার করে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, অপহৃত ৯ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহজনক চার অপহরণকারীকে আটক করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম