বরগুনায় ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত

বরগুনা প্রতিনিধি
০৫ মার্চ ২০১৮, ১১:৪০আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১১:৪৩

বন্দুকযুদ্ধের ঘটনায় র‌্যাবের সংবাদ সম্মেলন বরগুনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুন্দরবনের জলদস্যু হাসান বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আতাউর সরদারসহ দুই দস্যু নিহত হয়েছেন। এ সময় বন্দুকসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ মার্চ) সকালে পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীর কাছে পদ্মা গ্রামের মাঝেরচর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জলদস্যু হাসান বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আতাউর সরদার (২৫) ও রবিউল মালি (২৭)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

র‌্যাব-৮ পটুয়াখালী ও বরগুনার কোম্পানি কমান্ডার মো. সুরাত আলম সংবাদ সম্মেলনে জানান, সুন্দরবন কেন্দ্রিক জলদস্যু দমনের জন্য র‌্যাব নিয়মিত অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীর মাঝেরচর এলাকায় অভিযান চালায় র‌্যাব-৮ এর একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যু হাসান বাহিনীর সদস্যরা গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ পর জলদস্যুরা পিছু হটলে ঘটনাস্থলে তল্লাশি করে গুলিবিদ্ধ দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুটি একনলা বন্দুক, চারটি পাইপগান, ৩৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম