বরগুনায় সাড়ে ৬ লাখ বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ

বরগুনা প্রতিনিধি
০৭ মার্চ ২০১৮, ১৮:৪৭আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৮:৪৭

বরগুনায় জব্দ করা মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে

বরগুনায় সাড়ে ছয় লাখ টাকার বাগদা চিংড়ির রেনু পোনাসহ দুইটি ট্রাক জব্দ করা হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে বরগুনার আমতলী থেকে এগুলো জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ও পুলিশের সহযোগীতায় আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এগুলো জব্দ করে।

আমতলী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে বুধবার সকাল ৮টার দিকে আমতলীর শাখারিয়া নামক স্থান থেকে ৯০টি ড্রাম ও পাতিলে করে বাগদা চিংড়ির পোনা পাচার করা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে ট্রাক থেকে ড্রামে ভরা সাড়ে ৬ লাখ বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ ও দুই চালককে আটক  করা হয়। ভ্রাম্যাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন চিংড়ি পোনাগুলো নদীতে অবমুক্ত করার নির্দেশ দেন। পরে আমতলী ফেরিঘাট এলাকার বুড়িশ্বর (পায়রা) নদীতে পোনগুলো অবমুক্ত করা হয়। একই সঙ্গে দুই ট্রাক চালকের কাছ থেকে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হয়।

ট্রাক চালক মিরাজ হোসেন মোল্লা জানান, গলা চিপা থেকে কে বা কারা পোনা তুলে দিয়েছে তা সে জানে না। তবে ট্রাকের মালিক গোপালগঞ্জের শেখ টুলু। এর বাইরে সে কিছুই বলতে পারেনি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদ উল্যাহ জানান, চালকদের কাছ থেকে  মুচলেকা রেখে ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার হোসেন জানান, জব্দ বাগদা চিংড়ির রেনু পোনা পায়রা নদীতে অবমুক্ত করে দেওয়া হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমতলী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মণ্ডল, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদ উল্যাহ।

আরও পড়ুন: খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নিবাচনে যাবে না: নজরুল ইসলাম খান

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম