খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নিবাচনে যাবে না: নজরুল ইসলাম খান

খুলনা প্রতিনিধি
০৭ মার্চ ২০১৮, ১৮:০২আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৮:০২

খুলনায় এক মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ছাড়া আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে না গিয়ে বিএনপি কোনও ভুল করেনি।’ বুধবার দুপুরে খুলনায় জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আগামী ১০ মার্চ খালেদা জিয়ার মুক্তি আনন্দোলনে  কেন্দ্র নির্ধারিত কর্মসূচি খুলনা বিভাগীয় জনসভা সফল করার জন্য এক মতবিনিময় সভা শেষে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

তিনি বলেন, ১০ মার্চ খুলনায় বিএনপিকে জনসভা করার অনুমতি দেয়নি পুলিশ। পুলিশ ক্ষণে ক্ষণে কথার রং পাল্টাচ্ছে। দলীয় কার্যালয়ের রাস্তায় জনসভা করতে চাইলে বলে রাস্তায় জনসভা করা যাবে না। আবার শহীদ হাদিস পার্কে জনসভা করার অনুমতি চাইলে বলে বিএনপি অফিসের সামনে জনসভা করতে। আমরা এখন মহানগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিকে পাঠিয়ে সার্কিট হাউস মাঠে জনসভা করার অনুমতি চাইবো।

সংবাদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু,  সাধারণ সম্পাদক সিটি মেয়র মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খানসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের