বরগুনায় দুর্নীতি মামলায় কলেজের অধ্যক্ষ জেলহাজতে

বরগুনা প্রতিনিধি
১৩ মার্চ ২০১৮, ২০:০১আপডেট : ১৩ মার্চ ২০১৮, ২০:১১

বরগুনা দুর্নীতির মামলায় বরগুনার আমতলী সরকারি কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মো. মজিবর রহমানকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ মার্চ) মজিবর রহমান দুর্নীতির মামলায় হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পাথরঘাটা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জরুল ইসলাম এই নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা গেছে, আমতলী কলেজ জাতীয়করণ তরান্বিত করার জন্য ৪৮ জন শিক্ষক কর্মচারীর কাছ থেকে ১৭ লাখ ৬০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ওঠে অধ্যক্ষ মজিবরের বিরুদ্ধে। এ কারণে ২০১৭ সালের ১২ মার্চ শিক্ষক কর্মচারীদের পক্ষে চতুর্থ শ্রেণির কর্মচারী মো. ইউসুফ আলী বাদী হয়ে অধ্যক্ষের বিরুদ্ধে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রে আদালতে দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় একটি মামলা দায়ের করেন। যার পিটিশন নম্বর ১০৯/১৭, সিআর ৮৫৬।
আদালত মামলাটি তদন্তের জন্য বরগুনা জেলা বারের সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মোতালেব মিয়াকে দায়িত্ব দেন। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আমতলীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হুমাযুন কবির তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
কিন্তু তিনি আমতলীর কোর্ট পরিবর্তন করে মঙ্গলবার বরগুনার পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে শুনানি শেষে আদালতের বিচারক মো. মঞ্জরুল ইসলাম জামিন নামঞ্জুর করে মজিবরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম