বরিশালে শিশু সীমা ধর্ষণ-হত্যা মামলার আসামি গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
১৪ মার্চ ২০১৮, ২২:১৭আপডেট : ১৪ মার্চ ২০১৮, ২২:১৮

বরিশালে কাশিপুর গণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী সীমা আক্তারকে (৮) ধর্ষণ শেষে হত্যার ঘটনায় ট্রাক শ্রমিক আবুল কালাম আজাদ কালুকে (৪০) গ্রেফতার করেছে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্তের বাড়ি থেকে খুনের আলামতও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি আবুল কালাম আজাদ বরিশাল মেট্রোপলিটন পুলিশ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানায়, অভিযুক্ত নিজ অপরাধ স্বীকার করেছে। এসময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এস এম রুহুল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, নগরীর কাশিপুর এলাকার পূর্বগণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী সীমা আক্তার স্কুলের টয়লেট নষ্ট থাকায় গত ১১ মার্চ দুপুরে পাশের ট্রাক শ্রমিক আবুল কালাম আজাদের বাড়িতে যায়। তখন বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে গৃহকর্তা আবুল কালাম আজাদ। হত্যার পর সীমার মৃতদেহ বস্তায় ভরে প্রতিবেশি হালিম মাস্টারের পারিবারিক কবরস্থানে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় পুলিশ মঙ্গলবার দুপুরে হালিম মাস্টারের পারিবারিক কবরস্থান থেকে বস্তায় ভরা সীমা আক্তারের লাশ উদ্ধার করে। তখন অভিযুক্তের বাড়ি থেকে নিহতের জুতা ও পাশের পুকুর থেকে পায়জামা উদ্ধার করা হয়।

স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যার ঘটনায় এয়ারপোর্ট থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা হত্যাকারীর দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে বুধবার সকালে স্কুলের সামনে মানববন্ধন করেছেন।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম