বরিশালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১৭ মার্চ ২০১৮, ১৭:২৪আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৭:২৫

বরিশাল বরিশালের শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে জাফর গাজী (৪৮) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মার্চ) দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জাফর পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার চরহোসনাবাদ এলাকার মৃত নূর হোসেন গাজীর ছেলে। উচ্চ রক্তচাপের কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।’

বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মো. বদরুদ্দোজা বলেন, ‘জাফর গাজী পটুয়াখালীতে নারী নির্যাতন ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি (নং ৬৭৫০/এ) হিসেবে ছিলেন। শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ইউনিট-১ এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৭ মার্চ) দুপুরে তার মৃত্যু হয়।’

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম