ঝড়ে মেঘনায় সিমেন্টবোঝাই বাল্কহেড ডুবি

বরিশাল প্রতিনিধি
৩১ মার্চ ২০১৮, ১৮:৪৪আপডেট : ৩১ মার্চ ২০১৮, ১৮:৪৮

বরিশাল কালবৈশাখি ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে সিমেন্টবোঝাই একটি  বাল্কহেড (মালবাহী নৌ-যান) ডুবে গেছে। শনিবার (৩১ মার্চ) সকালে বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মাটিয়ালা গ্রাম সংলগ্ন মেঘনায় শাহ ইমন নামে বাল্কহেডটি ডুবে যায়।

নৌ-পুলিশের হিজলা ফাঁড়ির ইনচার্জ এসআই  উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাল্কহেডটি যে স্থানে ডুবেছে, সে স্থানটি শনাক্ত হয়েছে। এ দুর্ঘটনায় কেউ নিখোঁজ বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বাল্কহেডের চালক সুজন মাঝি জানান, বরিশাল থেকে ২ হাজার ৭০৪ ব্যাগ এ্যাংকর সিমেন্ট বোঝাই করে তারা পাবনার উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে শনিবার সকাল ৮টার দিকে আকস্মিক ঝড়ে তাদের বাল্কহেডটি নদীতে ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা চার জনই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।

তিনি বলেন, বাল্কহেডটি উদ্ধার ও থানা পুলিশকে বিষয়টি লিখিতভাবে জানানো জন্য মালিক মাদারীপুরের কাঁঠালবাড়ি থেকে হিজলার উদ্দেশে রওনা দিয়েছেন।

বাল্কহেডটি উদ্ধারে সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন বাল্কহেডের মালিক জলিল মাঝি।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম