বরিশাল বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অনুপস্থিত ৮২৮, বহিষ্কার ১৫

বরিশাল প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৮, ১০:১৪আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১২:১৩

বরিশাল উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার চতুর্থ দিন ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে ৮২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত এবং ১৫ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। শনিবার (৭ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আনোয়ারুল আজিম এ তথ্য জানান।

তিনি জানান, অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে  ভোলা জেলায় ১৩৫, বরগুনায় ১০১, পটুয়াখালীতে ১৪১, পিরোজপুরে ৯২, ঝালকাঠিতে ৬২ ও বরিশালে ২৯৭ জন রয়েছে। এছাড়া বহিষ্কৃতদের মধ্যে ছিল বরিশাল জেলায় ৪, ঝালকাঠিতে ২, পিরোজপুরে ১, পটুয়াখালীতে ১, বরগুনায় ২ ও ভোলায় ৫ জন পরীক্ষার্থী। এর ফলে   ইংরেজী দ্বিতীয়পত্র পরীক্ষায় মোট ৬০ হাজার ৭৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

তিনি আরও জানান, অত্যন্ত সুষ্ঠুভাবে এবং শৃঙ্খলার মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম