ভাতিজার হাতে আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ০২:৪৪আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ০২:৪৪

পিরোজপুর পিরোজপুরের মঠবাড়িয়ায় ভাতিজা আলামিনের হাতে আহত উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল লতিফ ঘরামী (৫০) মারা গেছেন। রবিবার (১৫ এপ্রিল) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত আব্দুল লতিফের বাড়ি উপজেলার বকসীর ঘটিচোরা গ্রামে।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমীন বলেন, রবিবার ভোরে পূর্ব শত্রুতার জের ধরে ওই ইউনিয়নের তুলাতলা গ্রামে ভাতিজা আলামিন আব্দুল লতিফকে কুপিয়ে হত্যা করেছে। এই ঘটনায় মামলা দায়ের হবে।

নিহতের ভাই আ. মালেক জানান, বড় ভাই আবদুল করিমের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে।

জানা যায়, একটি মামলার তারিখ থাকায় রবিবার ভোরে হাজিরা দিতে আব্দুল লতিফ তাদের চাচাতো ভাই ইদ্রিস ঘরামীকে (৩৫) নিয়ে পিরোজপুর জেলা সদরের উদ্দেশে রওয়ানা দেন। পথিমধ্যে তুলাতলা এলাকায় পৌঁছালে বড় ভাইয়ের ছেলে আলামিনের নেতৃত্বে ৭/৮ জন পথরোধ করে তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।
শেবাচিম হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক বেলা ১১ টার দিকে আব্দুল লতিফকে মৃত ঘোষণা করেন। আহত ইদ্রিসকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম