বরগুনায় ৫ লাখ চিংড়ি রেণু জব্দ

বরগুনা প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৮, ১৫:৪২আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৫:৪৭

বরগুনায় ৫ লাখ চিংড়ি রেণু জব্দ বরগুনার পাথরঘাটা স্টেডিয়াম মাঠ এলাকা থেকে ড্রামভর্তি ৫ লাখ চিংড়ি রেণু জব্দ করেছে পাথরঘাটা কোস্টগার্ড। সোমবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে পৌরশহরের স্টেডিয়াম মাঠ থেকে এগুলো জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির মাছের রেণুগুলো পাথরঘাটা খালে অবমুক্ত করে দেন। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাহাবুবুল আলম শাকিল বলেন, ‘এক দল ব্যবসায়ী সাগর থেকে আহরিত রেণুগুলো খুলনা ও বাগেরহাট এলাকায় পাচারের জন্য পাথরঘাটা নিয়ে আসলে গোপন সংবাদের ভিত্তিতে আমার এগুলো জব্দ করি। তবে সে সময় অসাধু ব্যবসায়ীদের কাউকে সেখানে পাওয়া যায়নি।’

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, সোমবার সন্ধ্যার পর বিষখালী নদী সংলগ্ন পাথরঘাটা স্টেডিয়াম মাঠ থেকে ৫ লাখ চিংড়ি মাছের পোনা জব্দ করে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন। পরে রাতে ৯টার দিকে পোনাগুলো পাথরঘাটা খালে আবমুক্ত করা হয়।

এর আগে ১৫ এপ্রিল দিনগত রাত পৌনে ১টার দিকে ১ লাখ ২০ হাজার চিংড়ি পোনা জব্দ করে কোস্টগার্ড। পরে এগুলো নদীতে অবমুক্ত করা হয়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম