সন্ত্রাসীদের ভয়ে গ্রাম ছাড়া পরিবার

বরিশাল প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৮, ১০:৫৯আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১১:১০

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ছেন শহীদ খান স্থানীয় সন্ত্রাসী, চাঁদাবাজ , মাদক ব্যবসায়ীদের ভয়ে বরিশালের বাকেরগঞ্জের কৃষ্ণকাঠি গ্রাম ছাড়া শহীদ খান ও তার পরিবার। প্রাণ ভয়ে তারা পালিয়ে বেড়াচ্ছেন। শহীদের এইচএসসি পরীক্ষার্থী ছেলে সামছুল ইসলাম স্বাধীনকে এ অবস্থায় পরীক্ষা দিতে হচ্ছে। বিষয়টি জানানোর পরও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন শহীদ।

মঙ্গলবার (১৭ এপ্রিল) বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী শহীদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহীদ খান বলেন, স্থানীয় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী আওলাদ হোসেন খান লিটন, মো. দুলাল, মামুন হওলাদার, মুস্তফা খানদের অপকর্মে বাধা দেওয়ায়  তাকে ও তার পরিবারকে গ্রাম ছাড়া হতে হয়েছে। এছাড়া তার কাছে কয়েকবার মোটা অংকের চাঁদা দাবি করেছে।

অভিযুক্তরা ২০১৭ সালের ১৭ নভেম্বর তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমার বাড়ি থেকে ৮টি মেহগনিগাছ কেটে নিয়ে যায়। এরপর খুন করার হুমকি দেয়। এক পর্যায়ে সন্ত্রাসীদের ভয়ে তিনি এলাকা ছাড়তে বাধ্য হন।

এরপর তার স্ত্রী ও ছেলের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। তার ছেলেকে হত্যার হুমকিও দেয়।

তিনি আরও বলেন, চাঁদা দিতে অস্বীকার করায় ১৫ মার্চ বিকালে  তার ছেলে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী লিটন  পিটিয়ে জখম করে। বাইসাইকেল ভেঙে ফেলে। এ ব্যাপারে বাকেরগঞ্জ থানায় গিয়ে মামলা করতে চাইলে পুলিশ ৩০ মার্চ তা সাধারণ ডায়েরি হিসেবে লিপিবন্ধ করে।

দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় ১৬ এপ্রিল বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে লিটন, মো. দুলাল, মামুন হাওলাদার ও মুস্তফা খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে শহীদ খান জানান।

তিনি বলেন, এ মামলার আসামিদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় ও আদালতে বহু মামলা রয়েছে। হুমায়ুন কবির নামে একজন লিটন ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দিয়েছেন। এর অনুলিপি ডিআইজি,পুলিশ সুপার,থানা পুলিশসহ বিভিন্ন মাধ্যমকে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে লিটনের সঙ্গে যোগাযোগ ক রা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। বলেন, তাদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। এ কারণেই তাদের বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম