মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত রাজীব

পটুয়াখালী প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৮, ১৩:১০আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৩:৫৪

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত রাজীব মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে রাজধানীতে দুই বাসের রেষারেষিতে চাপা পড়ে হাত ও পরে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারানো রাজীব হোসেনকে। বুধবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নানা বাড়ি হাছান আলী চৌকিদার পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
এর আগে সকাল সোয়া ১০টায় দাশপাড়া পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে তৃতীয় ও সকাল ৯টায় বাউফল পাবলিক মাঠে রাজীবের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এসময় জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ, জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান, পুলিশ সুপার মো. মইনুল হাসান ও উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ্ আল মাহমুদ জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার জানাজার নামাজে অংশ নেন।
মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত রাজীব মা-বাবা হারানো রাজীব ও তার ছোট দুই ভাই পটুয়াখালীর বাউফলে নানার বাড়িতে ছিলেন। পরে ঢাকায় খালার বাড়ি থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন রাজীব। মহাখালীর তিতুমীর কলেজে স্নাতকে ভর্তি হওয়ার পর তিনি খালার বাসা ছেড়ে যাত্রাবাড়ীতে মেসে ভাড়ায় থেকে পড়াশোনা করছিলেন। এর পাশাপাশি তিনি একটি কম্পিউটারের দোকানেও কাজ করছিলেন।
উল্লেখ্য, ৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসে যাচ্ছিলেন রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজের স্নাতকের (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন। তার হাতটি বেরিয়ে ছিল সামান্য বাইরে। হঠাৎ করেই পেছন থেকে একটি বাস বিআরটিসির বাসটিকে অতিক্রম করার সময় চাপে রাজীবের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে শমরিতা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রাজীবকে ঢাকা মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। গত সোমবার (১৬ এপ্রিল) রাত ১২টা ৪০ মিনিটের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান রাজীব।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম