রাজনীতি উন্নয়নের জন্য, চাপাবাজির জন্য নয়: পানিসম্পদমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৮, ১০:৩৯আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১১:০১

অনুষ্ঠানে মঞ্চে আনোয়ার হোসেন মঞ্জু রাজনীতিতে চাপাবাজদের স্থান নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। তিনি বলেন, ‘রাজনীতি হবে উন্নয়নের জন্য, চাপাবাজির জন্য রাজনীতি নয়। যারা কাজ না করে চাপাবাজি করে, রাজনীতিতে তাদের স্থান নেই।’
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকালে পিরোজপুরের ইন্দুরকানীতে পাড়েরহাট, পত্তাশী ও বালিপাড়া ইউনিয়নের বলেশ্বর ও কঁচা নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্ত বেড়ি বাঁধের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী এসব কথা বলেন। পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে এসব বেড়ি বাঁধের পুনঃনির্মাণ কাজ চলছে।
বেড়ি বাঁধ পুনঃনির্মাণের কাজের উদ্বোধন করছেন পানিসম্পদমন্ত্রী অনুষ্ঠানে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘দেশে যে কত উন্নয়নের কাজ হয়, তা আপনারা কল্পনাও করতে পারবেন না। কিন্তু ঠিকাদাররা ঠিকমতো কাজ না করায় উন্নয়ন ব্যাহত হয়।’ তিনি বলেন, ‘আমি এলাকায় রাজনীতি করি না, উন্নয়নের কাজ করি। আমি এলাকার উন্নয়নে বেড়ি বাঁধ, সড়ক নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি। আপনারা আমার সঙ্গে থাকলে এলাকায় আরও উন্নয়ন হবে।’
বালিপাড়া ইউনিয়নের কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যলয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আতিকুল উজ্জল তালুকদার, ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমান, উপজেলা জেপি’র সভাপতি আসাদুল কবির তালুকদার স্বপন, প্রমুখ।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোহাম্মদপুরের ‘চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক’ সহযোগীসহ গ্রেফতার
মোহাম্মদপুরের ‘চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক’ সহযোগীসহ গ্রেফতার
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
জ্বালানি তেলের দাম নির্ধারণে শুনানি হয় না কেন
জ্বালানি তেলের দাম নির্ধারণে শুনানি হয় না কেন
বাসভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব 
বাসভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব 
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি