আরজ আলীর জন্মভিটায় স্মৃতি জাদুঘরের উদ্বোধন

বরিশাল প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৮, ১১:৫৭আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ১৩:৩৬

আরজ আলী স্মৃতি জাদুঘর দার্শনিক আরজ আলী মাতুব্বরের জন্মভিটায় তার নামে স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন জাদুঘরের উদ্বোধন করেন।

জনবিজ্ঞান ফাউন্ডেশনের উদ্যোগে এবং অপসোনিন ফার্মাসিউটিকেলস এর আর্থিক সহযোগিতায় জাদুঘরটি নির্মাণ করা হয়েছে।

এ উপলক্ষে জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আয়োজকরা দর্শনিক আরজ আলীর স্মৃতি আগামী প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে অডিটোরিয়ামসহ স্মৃতি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথা জানান।

আরজ আলী মাতুব্বর ১৯০০ সালের মার্চ ১৫ নিজ গ্রাম বরিশাল সদর উপজেলার লামচরি গ্রামে জন্মগ্রহণ করেন। প্রচলিত কোনও স্কুলে না পড়েও, শুধু লাইব্রেরিতে পড়াশুনা করে তিনি রচনা করেন বেশ কিছু বই। নিজ গ্রামে গড়ে তোলেন আরজমঞ্জিল লাইব্রেরি। দীর্ঘদিন সেই লাইব্রেরির অযত্ন-অবহেলায় পড়ে ছিল না। উপরন্তু তার জন্মভিটা ভেঙে পড়ছিল। এরপরই গবেষণাকারী আইয়ুব হোসেন, জনবিজ্ঞান ফাউন্ডেশনের উদ্যোগে, অপসোনিন ফার্মার সহযোগিতায় বরিশালের পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন দার্শনিকের পুরনো ভিটাবাড়ির আদলে দার্শনিক আরজ আলী মাতুব্বর স্মৃতি জাদুঘর গড়ে তোলার উদ্যোগ নেন।

আরজ আলীর জন্মভিটায় স্মৃতি জাদুঘরের উদ্বোধন

এখানে আরজ আলীর বই ছাড়াও তার ব্যবহৃত জিনিসপত্র  প্রদর্শন করা হবে। জাদুঘর ছাড়াও প্রায় ১৯৭ একর জমির ওপর অডিটোরিয়াম, লাইব্রেরি ও রেস্টহাউসসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে  বলে জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজকরা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের