পিরোজপুরে স্কুলছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা, গ্রেফতার ১

পিরোজপুর প্রতিনিধি
০১ মে ২০১৮, ২০:০০আপডেট : ০১ মে ২০১৮, ২০:০০

পিরোজপুর পিরোজপুরের কাউখালীতে ৫ম শ্রেণির ছাত্রী মুক্তা আক্তারকে (১৩) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে সোহেল মহাজন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার উপজেলার দাশেরকাঠী গ্রামের হিরু মহাজনের বড় মেয়ে হিরা (১৬) ও মেঝ মেয়ে মুক্তা কালবৈশাখী ঝড়ের সময় পাশের বাড়িতে আম কুড়াতে যায়। মুক্তা আম কুড়িয়ে বাড়ি ফেরার পথে দাশেরকাঠী খালের ওপরে থাকা ব্রিজে পৌঁছামাত্র একই গ্রামের পারভেজ মহাজন (৪০) তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ খালে ফেলে দেয়।

মুক্তা সন্ধ্যায় বাড়িতে না ফেরায় তার মা-বাবা কাউখালী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ রাতে দাশেরকাঠী খাল থেকে মুক্তার ভাসমান লাশ উদ্ধার করে।

মুক্তার বাবার অভিযোগ, পারভেজ মহাজন তার বড় মেয়ে হিরাকে প্রায়ই উত্ত্যক্ত করতো।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, স্কুলছাত্রী মুক্তার লাশ সোমবার রাতেই দাশেরকাঠী খাল থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, মুক্তা হত্যার ঘটনায় তার মা শাহিনুর বেগম শানু বাদী হয়ে পারভেজ মহাজন ও সোহেল মহাজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে এ মামলার আসামি সোহেল মহাজনকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পারভেজ পলাতক রয়েছে। জানা গেছে পারভেজ মহাজন চুরি, ছিনতাইসহ একাধিক মামলার আসামি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের