ত্রিপুরা পাড়া থেকে দুই কিশোরীর লাশ উদ্ধারের ঘটনায় মামলা, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ মে ২০১৮, ১৪:৪৪আপডেট : ১৯ মে ২০১৮, ১৪:৪৪

গ্রেফতার

সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়া থেকে দুই কিশোরীর লাশ উদ্ধারের ঘটনায় হত্যার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৮ মে) রাতে নিহত ছবি রানী ত্রিপুরার বাবা সুমন ত্রিপুরা সীতাকুণ্ড থানায় আবুল হোসেন নামে এক যুবককে প্রধান আসামি করে মামলাটি দায়ের করেন। সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুই কিশোরীর একজন সুমন ত্রিপুরার মেয়ে ছবি রানী ত্রিপুরা, অন্যজন তার বান্ধবী সুকল্পি ত্রিপুরা।

মাহফুজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত ছবি রানী ত্রিপুরার বাবা সুমন ত্রিপুরা শুক্রবার রাতে মামলাটি দায়ের করেছেন। মামলায় আবুল হোসেন নামে এক ব্যক্তিকে প্রধান আসামি করে আরও  ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সকালে আমরা অভিযান চালিয়ে আবুল হোসেনকে গ্রেফতার করেছি।’

তিনি বলেন,‘নিহত দুই কিশোরীর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে দুই কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

উল্লেখ্য শুক্রবার (১৮ মে) সন্ধ্যায় পুলিশ ত্রিপুরা পাড়া থেকে দুই কিশোরীর লাশ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর পুলিশ জানিয়েছে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ত্রিপুরা পাড়ায় গিয়ে মেয়ে দুটির লাশ উদ্ধার করে। পুলিশ গিয়ে লাশ দুটি ঘরের মেঝেতে শোয়ানো অবস্থায় পেয়েছে। তবে পরিবারের লোকজন জানিয়েছে তারা লাশ দুটি ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে তারা লাশ দুটি নিচে নামিয়ে রাখেন।

মামলার এজহারে অভিযোগ আনা হয়, স্থানীয় চৌধুরী পাড়ার আবুল হোসেন নামে এক যুবক দীর্ঘ দিন ধরে ছবি রানীকে উত্ত্যক্ত করে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় সেসহ তার সহযোগীরা ধর্ষণের পর পরিকল্পিতভাবে ছবি রানী ত্রিপুরা ও সুকল্পি ত্রিপুরাকে হত্যা করেছে। পরে আত্মহত্যা বলে চালিয়ে দিতে তারা দুই কিশোরীকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেয়।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের