শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১০

বরিশাল প্রতিনিধি
২৭ মে ২০১৮, ১০:১৮আপডেট : ২৭ মে ২০১৮, ১০:২৬

শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছাত্রলীগ নেতাসহ আটক ১০ বরিশালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছাত্রলীগ নেতা ও নারীসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ মে) দিবাগত রাত দেড়টায় নগরীর ইম্পেরিয়াল আবাসিক হোটেল এবং শনিবার (২৬ মে) ভোরে নিউ সার্কুলার রোডের একটি বাসায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো, বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম বাপ্পি ও তার সহযোগী শহিদুল  ইসলাম সোহেল (৩৫), ফাতেমা বেগম (২৯), নাজমুন নাহার মনি (২৭),এলিনা বেগম রুপা (২৬), আনোয়ার হোসেন ফকির (৩৯),আহসান হাবিব হাওলাদার (৩৫), জহির উদ্দিন জুয়েল (৩৫),জায়েদা খাতুন (৩০)ও বাদল ব্যপারি (৩৮)।

মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাহফুজুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা প্রক্সি এবং ডিভাইসের মাধ্যমে অনেকদিন ধরে পরীক্ষায় জালিয়াতি করে আসছিলো। পরে শুক্রবার অভিযান চালিয়ে নগরীর ইম্পেরিয়াল হোটেলের ৪০৬ নম্বর কক্ষ থেকে শহিদুল ইসলাম সোহেলকে ও তার ৬ সহযোগীকে গ্রেফতার করা হয়। এরপর শহিদুলের স্বীকারোক্তি অনুযায়ী শনিবার নিজ বাসা থেকে সরকারি সৈয়দ হাতেমআলী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রেজাউল ইসলাম বাপ্পিসহ তিনজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রতারক চক্রের মূলহোতা শহিদুল ইসলামের কাছ থেকে নগদ দেড় লাখ টাকা, তিনটি ইলেকট্রিক ডিভাইস ও ৮টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) গোলাম রউফ খান বলেন, 'ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম বাপ্পিসহ  গ্রেফতারকৃতদের মধ্যে চারজন বিভিন্ন পরীক্ষায় প্রক্সি দেওয়ার কাজ করতো। আর বাকিরা ইলেকট্রনিক্স ডিভাইস ব্লুটুথের সাহায্যে পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দিতো।'

আটক ১০ জনের বিরুদ্ধে শনিবার সকালে কোতোয়ালি থানার এস আই মহিউদ্দিন বাদি হয়ে মামলা দায়ের করে বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলে পাঠিয়েছেন। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী