বরগুনায় বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

বরগুনা প্রতিনিধি
২৯ মে ২০১৮, ১০:২৯আপডেট : ২৯ মে ২০১৮, ১০:৪৪

বরগুনা বরগুনার বেতাগী উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ফিরোজ নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (২৮ মে) দিবাগত রাতে উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের কুমড়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ এ তথ্য জানান।

নিহত ফিরোজ বেতাগী পৌরশহরের ৪ নং ওয়ার্ডের মৃত হাসেম মৃধার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি দল বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের কুমড়াখালী এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ফিরোজ ও তার সহযোগীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালালে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থলে ফিরোজের মৃতদেহ পড়ে থাকতে দেখে। এসময় ঘটনাস্থল থেকে একটি রিভলবার, দুই রাউন্ড গুলি, একটি শুটারগান, বন্দুকের তিনটি গুলি ২৫০টি ইয়াবা ও ৯০০ গ্রাম গাজা উদ্ধার করেছে র‌্যাব।

ওসি মো. মামুনুর রশিদ জানান,  ফিরোজ মৃধা মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। ফিরোজের বিরুদ্ধে থানায় ৯টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম