গৌরনদীতে ছাত্রলীগের হামলায় বিএনপির আলোচনা সভা পণ্ড, আহত ৮

বরিশাল প্রতিনিধি
৩১ মে ২০১৮, ০৭:০১আপডেট : ৩১ মে ২০১৮, ০৭:০৭

ছাত্রলীগের নেতাকর্মীরা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা হামলা চালিয়ে পণ্ড করে দিয়েছে। হামলাকারীরা বিএনপির ৮ নেতাকর্মীকে আহত করে। তাদের হামলায় ক্ষতিগ্রস্ত হয় একটি ১টি মোটরসাইকেল। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গৌরনদী পৌরসভার তিকাসার এলাকায় উপজেলা বিএনপির সহ-সভাপতি আঃ মান্নান খানের বাড়িতে আলোচনা সভাটি অনুষ্ঠিত হচ্ছিল। ছাত্রলীগ এ ঘটনার দায় অস্বীকার করেছে। ঘটনাস্থল থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক লাখেরাজ কসবা গ্রামের আবুল হোসেন বেপারী (৪২)কে আটক করেছে পুলিশ। বরিশাল

বিএনপি নেতা আঃ মান্নান খান অভিযোগ করেন, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তিকাসার এলাকায় তার বাড়িতে বুধবার সকাল ১০টার দিকে আলোচনা সভা শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিমেল মিয়ার নেতৃত্বে ছাত্রলীগের ১৫/২০ নেতাকর্মী লাঠিসোটা হাতে হামলা চালিয়ে সভা সভা পণ্ড করে দেয়।

হামলাকারীরা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হাওলাদার, পৌর যুবদলের যুগ্ম-সম্পাদক লিটন খান, উপজেলা যুবদলের কর্মী শাহাবুদ্দিন বেপারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রুবেল গোমস্তা, এসএম হীরা, এনাম তালুকদার, পৌর ছাত্রদল নেতা মশিউর শরীফসহ যুব ও ছাত্রদলের ৮নেতাকমীকে পিটিয়ে আহত করে। এ সময় পৌর যুবদলের যুগ্ম-সম্পাদক লিটন খানের মোটর সাইকেল ভাঙচুর করে তারা। হামলাকারীদের ভয়ে আহতরা হাসপাতালে চিকিৎসা না নিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভুঁইয়া বলেছেন, ‘এ হামলার ঘটনায় ছাত্রলীগের কোন নেতাকর্মী জড়িত নয়। এখানে বিএনপি তিন ভাগে বিভক্ত। তাদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে বিএনপির এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা করেছে বলে আমরা শুনেছি।’

গৌরনদী থানার ওসি মুনিরুল ইসলাম মুনির বলেছেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানিনা। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থল থেকে নয়, গেরাকুল এলাকা থেকে বিস্ফোরক মামলার আসামি বিএনপির কর্মী আবুল হোসেন বেপারীকে গ্রেফতার করা হয়েছে।’

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম