ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য অ্যাডভোকেট গোলাম কিবরিয়া সুমনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩০ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল কুদ্দুস,তার স্ত্রী তাসলিমা বেগম ও তার ছেলে সানাউল্লাহ রুম্মান আহত হয়েছেন। রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আব্দুল কুদ্দুস অভিযোগ করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ হেলাল, আব্দুস সালেক,জনি,আ. রব ও আমানসহ একটি দল গভীর রাতে বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় তারা সীমানা প্রাচীর ও আসবাবপত্র ভাঙচুরসহ স্বর্ণ, টাকা ও মালপত্র লুটপাট করে নিয়ে যায়। এসময় তিন জন আহত হয়।
ওসি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।








