শেবাচিম হাসপাতালে আমরণ অনশন প্রত্যাহার

বরিশাল প্রতিনিধি
০২ জুলাই ২০১৮, ২০:৩০আপডেট : ০২ জুলাই ২০১৮, ২০:৩০

শেবাচিম হাসপাতালে আমরণ অনশন প্রত্যাহার কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মচারীদের আমারণ অনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সোমবার (২ জুলাই) সন্ধ্যায় হাসপাতাল পরিচালক ডা. বাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ‘গত ২৪ ফেব্রুয়ারি থেকে কর্মচারীরা হাসপাতালের বিভিন্ন দফতরে কাজ করে আসছেন। কিন্তু বিভিন্ন কারণে তাদের বেতন-ভাতা প্রদান করা হয়নি।

তিনি আরও জানান, সর্বশেষ কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের জন্য মতামত চেয়ে ফের স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। ইতোমধ্যে ওই চিঠির নোটে প্রতিমন্ত্রী কর্মচারীদের পক্ষে মতামত দিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন। আশা করা যাচ্ছে আগামী বৃহস্পতিবারের মধ্যে চিঠির জবাব পাওয়া যাবে।

কর্মচারীদের পক্ষে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪র্থ শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোদাচ্ছের কবিরও আনুষ্ঠানিকভাবে আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

তিনি আরও জানান, সোমবার বিকাল সাড়ে ৫টায় হাসপাতাল পরিচালক ডা. বাকির হোসেন অনশনে অসুস্থদের পানি পান করিয়ে এ কর্মসূচি প্রত্যাহার করান।

বেতন-ভাতার দাবিতে রবিবার (১ জুলাই) সকাল থেকে কর্মচারীরা হাসপাতাল কম্পাউন্ডে এ কর্মসূচি পালন করেছেন।

এতে ৫ কর্মচারী অসুস্থ হলে বিকাল সাড়ে ৫টায় হাসপাতাল পরিচালক অনশনস্থলে এসে বকেয়া বেতন-ভাতার পরিশোধের আশ্বাস দেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুর রাজ্জাক।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম