বরিশাল সদর হাসপাতালে তিন দিন ধরে পানি সরবরাহ বন্ধ

বরিশাল প্রতিনিধি
১৪ জুলাই ২০১৮, ২৩:১১আপডেট : ১৪ জুলাই ২০১৮, ২৩:১৫

বরিশাল জেনারেল হাসপাতাল বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে তিন দিন ধরে পানি সরবরাহ না থাকায় রোগীসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। নোংরা হয়ে আছে হাসপাতালের ওয়ার্ডগুলোর শৌচাগার। সর্বত্র ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ।

রোগীর স্বজনদের বাইরে থেকে পানি সংগ্রহ করে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে।

বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, ‘পানিতে বালু ও ময়লা দেখা দেওয়ায় সদর হাসপাতালে পানি সরবরাহ বন্ধ রয়েছে। গভীর নলকূপ মেরামত করতে স্বাস্থ্য প্রকৌশল ও গণপূর্ত বিভাগকে জানানো হয়েছে। তারা এসে দেখে গেছেন। আর প্রাথমিক কাজও শুরু হয়েছে।’

বরিশাল স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন বলেন, ‘গভীর নলকূপের ফিল্টার নষ্ট হয়ে পানির সঙ্গে বালু উঠছে। পানি সরবরাহ করতে বিকল্প ব্যবস্থা ও গভীর নলকূপ মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

অন্যদিকে হাসপতাল সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, হাসপাতালের গাইনি বিভাগের শৌচাগার প্রায় এক মাস ধরে ব্যবহারের অনুপযোগী। মলমূত্র শৌচাগারের মেঝেতে ছড়িয়ে রয়েছে। দুর্গন্ধে এর আশপাশ দিয়েও হাঁটা যায় না। পরনের কাপড় ধরে সাবধানে কেউ জলমগ্ন মেঝে পেরিয়ে শৌচাগারে গিয়ে বের হলে এই ময়লা পানি পায়ে পায়ে ছড়িয়ে পড়ে ওয়ার্ডের ভেতরে রোগজীবাণু ছড়িয়ে দিচ্ছে।

রোগীর স্বজনরা জানান, গত বৃহস্পতিবার থেকে পানির লাইনে বালু ও ময়লা আসছে। ওই পানি খাওয়া তো দূরের কথা ব্যবহারও সম্ভব নয়। পানি না থাকায় ওয়ার্ডের ফ্লোর থেকে শুরু করে টয়লেট পরিষ্কার বন্ধ রয়েছে। দুর্গন্ধে রোগীদের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাইরে থেকে পানি সংগ্রহ করে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে। তবে কবে নাগাদ পানির লাইন সচল হবে তা জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তাই কষ্ট এড়াতে হাসপাতাল ছেড়ে অনেকে চলেও গেছেন। পানির অভাবে হাসপাতালের মূল ভবনের কক্ষ ও টয়লেট পরিষ্কার রাখাটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। পানি সরবরাহ স্বাভাবিক না হলে দুর্গন্ধের কারণে রোগীদের হাসপাতাল ত্যাগ করতে হবে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দেলোয়ার হোসেন বলেন, ‘পানি না থাকার কারণে ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন। এ কারণে গুরুতর অসুস্থ রোগী ছাড়া ভর্তি করা হচ্ছে না। এ মুহুর্তে হাসপাতালের পূর্ব দিকে ও ডায়েরিয়া ওয়ার্ডের সামনে থাকা চাপকল থেকে ম্যানুয়ালি পানি সরবরাহ করা হচ্ছে। রোগীদের কিছুটা কষ্ট হলেও চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে না বলে দাবি তার।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম