বরিশালে দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়ার অঙ্গীকার প্রার্থীদের

বরিশাল প্রতিনিধি
২২ জুলাই ২০১৮, ২০:৩৪আপডেট : ২২ জুলাই ২০১৮, ২০:৩৭

বরিশালে মতবিনিময় বরিশালে ‘সিটি করপোরেশন ব্যবস্থাপনায় চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা’ বিষয়ে মতবিনিময় হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) এই আয়োজন করে। রবিবার (২২ জুলাই) সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠানে মেয়র প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী ওবাইদুর রহমান (মাহবুব), স্বতন্ত্র (বিদ্রোহী জাতীয় পার্টি) প্রার্থী বশীর আহমেদ ঝুনু, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-এর প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী এবং জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস।

বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরাও তাদের পরিচয় ও মার্কা তুলে ধরেন।

প্রার্থীরা নির্বাচনে জয়ী হলে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা উন্নয়নমূলক কাজের তথ্য উন্মুক্তকরণ, টেন্ডারবাজি, চাঁদবাজি বন্ধ করার এবং রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার টেকসই উন্নয়ন করার অঙ্গীকারও করেন।

প্রার্থীরা নির্বাচনে পরাজিত হলেও নির্বচনের রায় মেনে নেবেন এবং নির্বাচিত প্রতিনিধিকে সহযোগিতা করবেন বলেও অঙ্গীকার করেন।

সনাক সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য সাইফুর রহমান। বক্তব্য রাখেন সনাক সহসভাপতি প্রফেসর শাহ সাজেদা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সনাক সদস্য শুভংকর চক্রবর্তী।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী