বিএমপির দুই পুলিশ কর্মকর্তাকে বদলি

বরিশাল প্রতিনিধি
২৫ জুলাই ২০১৮, ১৯:০৮আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১৯:০৮

উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে দুই উপ-পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে

সিটি করপোরেশন নির্বাচনের পাঁচ দিন আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। গত ২৩ জুলাই জারি করা এ প্রজ্ঞাপনে জনস্বার্থে বদলি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

বদলিকৃত কর্মকর্তারা হলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) উত্তম কুমার পাল। তাদের পুলিশ-সুপার হিসাবে শিল্পাঞ্চল পুলিশে যোগ দিতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ অধিশাখা) উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুলাই)ওই দুই পুলিশ কর্মকর্তা নতুন কর্মস্থলে যোগদানের লক্ষ্যে বিএমপি থেকে সব কর্মকাণ্ড শেষ করেছেন বলেও জানা গেছে।

এর আগে গত সপ্তাহে বরিশাল কোতওয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো.আওলাদ হোসেনকেও বদলী করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি) এসব বদলির সত্যতা স্বীকার করে বলেন,‘সরকারি চাকরির নিয়মিত বিধির অংশ হিসাবে তাদের বদলি করা হয়েছে,এর সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম